Dhaka ০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্ত সুনামগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় যুবক আটক বগুড়ার দুপচাঁচিয়ায় চুরি হওয়া R15 মোটরসাইকেল কুড়িগ্রাম ও রংপুরে অভিযান চালিয়ে উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন মাদকের অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট’ এর ৪ সদস্য বহিষ্কার ও কারাগারে নরসিংদীতে সাঁড়াশি অভিযান, ১৮ সন্ত্রাসী গ্রেপ্তার সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার

সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, নিন্দায় উত্তাল এলাকাবাসী

print news

আল আমিন–নরসিংদী◼️

নরসিংদীর রায়পুরায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে গুলিবর্ষণ ও সশস্ত্র হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী। একইসঙ্গে সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন তারা।

সোমবার(৭ জুলাই) সকালে রায়পুরা উপজেলার মির্জারচর ইউনিয়নের শান্তিপুর গ্রামে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক আতাউর রহমান শাহীন। বক্তব্য রাখেন সাবেক ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান, ইউপি সদস্য রহম আলী ও শাহ আলম, ডাক্তার কবীর হোসেন, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, জালাল উদ্দিন মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, মেঘনা নদী থেকে চম্বুক ড্রেজার ব্যবহার করে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। এতে নদী ভাঙনে আশপাশের শান্তিপুর, কান্দাপাড়া, বালুর চরসহ বিভিন্ন গ্রামের শত শত মানুষ গৃহহীন হয়েছেন। ভিটেমাটি, মসজিদ-মন্দির, স্কুল-মাদ্রাসা বিলীন হয়ে যাচ্ছে নদীতে।

অভিযোগ রয়েছে, গত শনিবার বিকেলে নদী ভাঙনের প্রতিবাদে শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছোড়ে বালুদস্যুরা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সময় তারা সাংবাদিকদের উদ্দেশ্য করে প্রাণনাশের হুমকি দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয়রা বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই রাতদিন নদী থেকে বালু উত্তোলন করছে এ চক্রটি। বারবার অভিযোগ করেও প্রতিকার মেলেনি। এখন যারা প্রতিবাদ করছে, তাদের ওপর চালানো হচ্ছে হামলা ও ভয়ভীতি।

বক্তারা দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ, জড়িতদের গ্রেফতার ও এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে রায়পুরা থানার কর্মকর্তাদের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার

সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, নিন্দায় উত্তাল এলাকাবাসী

আপডেটের সময়: ০৩:০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫