Dhaka ০১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বগুড়ায় জলাবদ্ধতার প্রতিবাদে মহাসড়ক অবরোধ নরসিংদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে কৃষক দলের প্রস্তুতি সভা নরসিংদীতে ২ মাসের নবজাতকের পা ভাঙার অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল বর্বরতা নরসিংদীর মাদকের আস্তানায় র‍্যাবের অভিযান: অস্ত্র ও ককটেল উদ্ধার সুনামগঞ্জে ২৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক বগুড়ার কাহালুতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ কমাতে সরাসরি মাঠে ইউএনও বগুড়া শহরে মাদকবিরোধী অভিযান: ১০ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড নরসিংদীতে টানা বর্ষণে লাখো মানুষ পানিবন্দি, দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু কক্সবাজারের রামুতে অস্ত্র ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সাতক্ষীরাতে ৩২১ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

  • তামিম
  • আপডেটের সময়: ০৮:০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • ৩১৫ সময় দেখুন
5 / 100 SEO Score
print news

তামিম বিল্লাহ, 
জেলা প্রতিনিধি,সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় ৩২১ কোটি টাকা ব্যয়সংবলিত ৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার(১৪ নভেম্বর)  সকাল ১০টায় গণভবন থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্প গুলোর মধ্যে ছিল, সাতক্ষীরার তালা উপজেলাধীর কপোতাক্ষ নদের ওপর ৯ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৯৫ মিটার দীর্ঘ ব্রিজ ও ২০ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৮টি প্রাথমিক বিদ্যালয়। 

এছাড়া ৩টি প্রকল্প বাস্তবায়িত করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)। সেগুলো হলো, ১২৩ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত জেলার ৯টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন, ৮৭ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১ম সংশোধিত প্রকল্পের আওতায় জেলায় ৫টি নির্বাচিত মাদ্রাসা সমূহের উন্নয়ন ও ৫ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত জেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ। ২৪ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে আশাশুনির বুধহাটা ইউনিয়নের বেউলা কমিউনিটি ক্লিনিকের প্রকল্প বাস্তবায়ন করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। অপরদিকে, দুটি প্রকল্প বাস্তবায়িত করেছে গণপূর্ত অধিদপ্তর। সেগুলো হলো, ৩ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত ২য় পর্যায়ে শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ ও ৩ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত শ্যামনগর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ। আর বাকি ১টি প্রকল্প বাস্তবায়িত করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। তারা ৬৮ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ক্যানসার রোগীদের জন্য ইনমাস তৈরি করেছে।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সাতক্ষীরা প্রান্তে এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুল হক এমপি, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, বাংলাদেশপরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অশোক কুমার পাল, পুলিশ সুপার  কাজী মনিরুজ্জামানসহ সকরারের বিভিন্ন দপ্তরের প্রধান এবং ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

সাতক্ষীরাতে ৩২১ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

আপডেটের সময়: ০৮:০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩