Dhaka ০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বগুড়ায় জলাবদ্ধতার প্রতিবাদে মহাসড়ক অবরোধ নরসিংদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে কৃষক দলের প্রস্তুতি সভা নরসিংদীতে ২ মাসের নবজাতকের পা ভাঙার অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল বর্বরতা নরসিংদীর মাদকের আস্তানায় র‍্যাবের অভিযান: অস্ত্র ও ককটেল উদ্ধার সুনামগঞ্জে ২৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক বগুড়ার কাহালুতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ কমাতে সরাসরি মাঠে ইউএনও বগুড়া শহরে মাদকবিরোধী অভিযান: ১০ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড নরসিংদীতে টানা বর্ষণে লাখো মানুষ পানিবন্দি, দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু কক্সবাজারের রামুতে অস্ত্র ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সাতক্ষীরা সদরে আলিপুর ইউনিয়ন ভূমি অফিসে গ্রাহক সেবার নামে অতিরিক্ত অর্থ আদায়

  • ফয়জুর রহমান
  • আপডেটের সময়: ১১:৫৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • ৩৬৩ সময় দেখুন
print news

মোঃ ফয়জুর রহমান,
সাতক্ষীরা (সদর) প্রতিনিধি
★ সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রাহক সেবা প্রদানে দালালের মাধ্যমে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায় সহ হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনা হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ২০২৩ দুপুরের দিকে টিমের সদস্যগণ অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করার জন্য উক্ত ভূমি অফিসে প্রথমে ছদ্মবেশে সেবা গ্রহণ করতে যান এবং গোপন ক্যামেরা দিয়ে গ্রাহক হয়রানির বিষয়টি রেকর্ড করেন।
পরে টিম প্রকাশ্যে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে কয়েকজন সেবা গ্রহীতার সাথে আলাপ করেন এবং তাদের বক্তব্য রেকর্ড করেন। দুদক টিম উক্ত অফিসে দালালের উপস্থিতি ও সেবা গ্রহীতাদের হয়রানির বিষয়ে প্রাথমিক সত্যতা পান।

অভিযানকালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মুঞ্জুর কাদের সেবা প্রার্থীদের ভূমি সংক্রান্ত অন-লাইন এর কাজ অফিসের পাশে অবস্থিত দালাল সুমন হোসেনের কম্পিউটারের দোকান থেকে নির্ধারিত সরকারি মুল্যের চেয়ে অতিরিক্ত টাকা নিয়ে করাতে বাধ্য করতেন।

সুমন হোসেনের উক্ত নির্দিষ্ট দোকান থেকে ভূমি সংক্রান্ত কাজ না করালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সেবা প্রার্থীদের যথাযথ সেবা প্রদান করতেন না এবং বিভিন্নভাবে সেবা প্রদানে হয়রানী করতেন। এনফোর্সমেন্ট টিম তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা জেলা প্রশাসককে বিষয়টি সম্পর্কে অবগত করেন।

জেলা প্রশাসক তাৎক্ষণিক উক্ত অফিসে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান। নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযোগের সত্যতা পেয়ে অফিসের পাশে যে দোকানে দালাল কাজ করতো সেই দোকান তাৎক্ষণাৎ সিলগালা করেন এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মুঞ্জুর কাদেরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশের সিদ্ধান্ত গ্রহণ করেন।

জেলা প্রশাসক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সেবা প্রদানে দালালের মাধ্যমে অতিরিক্ত অর্থ গ্রহণের বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে এনফোর্সমেন্ট টিমকে আশ্বস্ত করেন। এনফোর্সমেন্ট টিম পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবেন বলে তারা জানিয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

সাতক্ষীরা সদরে আলিপুর ইউনিয়ন ভূমি অফিসে গ্রাহক সেবার নামে অতিরিক্ত অর্থ আদায়

আপডেটের সময়: ১১:৫৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩