Dhaka ০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বগুড়ায় জলাবদ্ধতার প্রতিবাদে মহাসড়ক অবরোধ নরসিংদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে কৃষক দলের প্রস্তুতি সভা নরসিংদীতে ২ মাসের নবজাতকের পা ভাঙার অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল বর্বরতা নরসিংদীর মাদকের আস্তানায় র‍্যাবের অভিযান: অস্ত্র ও ককটেল উদ্ধার সুনামগঞ্জে ২৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক বগুড়ার কাহালুতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ কমাতে সরাসরি মাঠে ইউএনও বগুড়া শহরে মাদকবিরোধী অভিযান: ১০ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড নরসিংদীতে টানা বর্ষণে লাখো মানুষ পানিবন্দি, দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু কক্সবাজারের রামুতে অস্ত্র ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সেলফি বাসের ১২০ টাকার ভাড়া ২০০

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
  • ৭৬৪ সময় দেখুন
print news

এস,কে কৃষ্ণা,ঢাকা বিভাগীয় ব্যুরো চীফঃ ঈদযাত্রায় যাত্রীদের পকেট কাটার নজির স্থাপন করেছে সেলফি পরিবহন। গাবতলী থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে ২০০ টাকা হারে। যা স্বাভাবিক সময়ের প্রায় দ্বিগুণ।

মঙ্গলবার (০৯ এপ্রিল) বেলা ১২টায় গাবতলী বাস টার্মিনাল এলাকার সেলফি পরিবহনের কাউন্টার এলাকায় দেখা যায়, যাত্রী প্রতি ২০০ টাকা হারে আদায় করছে পরিবহন প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে জানতে চাইলে পরিবহন প্রতিষ্ঠানটির একজন কর্মী বলেন, ঈদের টাইম। ভাড়া একটু বেশিই। আমরা ঈদ করুম না?

এদিকে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাবতলী বাস টার্মিনাল থেকে পাটুরিয়াগামী সেলফি পরিবহনে সারা বছর ভাড়া ১২০ টাকা। ঈদকে সামনে রেখে যাত্রীদের পকেট কাটতে ব্যস্ত হয়ে পড়েছে পরিবহন প্রতিষ্ঠানটি।

সিদ্দিকুল ইসলাম নামে একজন যাত্রী ঢাকা মেইলকে বলেন, ঘাটে যাবো। ভাড়া চায় ২০০ টাকা। সারা বছর ১২০ টাকা করে যাই। সবাই দেখতেছে, পুলিশ আছে, ম্যাজিস্ট্রেট আছে, কেউ কিছু বলে না।

গাবতলী বাস টার্মিনাল এলাকার সার্বিক বিষয় দেখার জন্য দায়িত্বরত আছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্বাহী হাকিম মুতাসসিম বিল্লাহ।

সেলফি পরিবহনের বাড়তি ভাড়ার বিষয়ে তার কাছে জানতে চাইলে ঢাকা মেইলে তিনি বলেন, আমরা বিষয়গুলো তদারকি করছি। গাবতলী থেকে পাটুরিয়া পর্যন্ত আমাদের তালিকা অনুযায়ী ভাড়া ১৮৬ টাকা।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

সেলফি বাসের ১২০ টাকার ভাড়া ২০০

আপডেটের সময়: ০৪:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪