Dhaka ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বগুড়ায় জলাবদ্ধতার প্রতিবাদে মহাসড়ক অবরোধ নরসিংদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে কৃষক দলের প্রস্তুতি সভা নরসিংদীতে ২ মাসের নবজাতকের পা ভাঙার অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল বর্বরতা নরসিংদীর মাদকের আস্তানায় র‍্যাবের অভিযান: অস্ত্র ও ককটেল উদ্ধার সুনামগঞ্জে ২৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক বগুড়ার কাহালুতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ কমাতে সরাসরি মাঠে ইউএনও বগুড়া শহরে মাদকবিরোধী অভিযান: ১০ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড নরসিংদীতে টানা বর্ষণে লাখো মানুষ পানিবন্দি, দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু কক্সবাজারের রামুতে অস্ত্র ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

হরিণাকুন্ডু ও শৈলকুপা থানার ওসিকে প্রত্যাহারে ইসির নির্দেশনা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • ৩০৫ সময় দেখুন
print news

শরিফ আহম্মেদ চাঁদ,হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধিঃনির্লিপ্ততা ও দায়িত্বে অবহেলা প্রমানিত হওয়ায় ঝিনাইদহের দুই থানার ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শনিবার ইসির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রত্যাহারকৃত ওসিরা হলেন জেলার শৈলকূপা থানার ওসি ঠাকুর দাস মন্ডল ও হরিণাকুন্ডু থানার ওসি মাহবুবুর রহমান মিনে। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, রিটার্নিং কর্মকর্তা (ডিসি) ও পুলিশ সুপারের প্রতিবেদনের আলোকে সংশ্লিষ্ট থানার ওসিদের নির্লিপ্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই দুই থানার ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত দিয়েছে কমিশন। দুই ওসিকে প্রত্যাহার করে তাদের জায়গায় উপযুক্ত কর্মকর্তাদের পদায়ন করার জন্য শনিবারই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের কাছে চিঠি দিয়েছে ইসি। অশোক কুমার দেবনাথ আরো বলেন, শৈলকুপা ও হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তাদের নির্লিপ্ততার প্রমাণ পাওয়া গেছে। উল্লেখ্য গত একমাস আগে হরিণাকুন্ডু থানায় ওসি মাহবুব ও দুই মাস আগে শৈলকুপা থানায় ঠাকুর দাস মন্ডল ওসি হিসেবে যোগদান করেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

হরিণাকুন্ডু ও শৈলকুপা থানার ওসিকে প্রত্যাহারে ইসির নির্দেশনা

আপডেটের সময়: ০৭:২২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩