Dhaka ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই ক্লিনিক কে আড়াই লক্ষ টাকা জরিমানা

print news

মো: রুবেল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সিজারিয়ান অপারেশন করাতে গিয়ে দুই প্রসূতির মৃত্যুর ঘটনায় দুই ক্লিনিককে আড়াই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

দুই দিনের দুই ক্লিনিকে দুই প্রসূতির মৃত্যুর ঘটনায় শনিবার ক্লিনিক দুটিতে অভিযান চালায় উপজেলা স্বাস্থ্য বিভাগ। এতে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল হামিদ ও মেডিকেল অফিসার মাহমুদুল হাসান।

পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা ভোক্তা অধিকার আইনে ৫৩ ধারায় আল-মদিনা ক্লিনিককে ৫০ হাজার ও বিভিন্ন ধারায় জমজম নার্সিং হোমকে ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।

তবে জমজম নার্সিং হোম কতৃর্পক্ষ জরিমানার অর্থ তাৎক্ষণিক পরিশোধ করতে না পারায় ম্যানেজার লাল মোহাম্মদকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

প্রসঙ্গত, উপজেলা সদর রহনপুর পৌর এলাকার ডাকবাংলোপাড়ায় অবস্থিত আল মদিনা ক্লিনিকে গত ১৯ মার্চ ও খোয়ার মোড় এলাকায় অবস্থিত জমজম নার্সিং হোমে গত ২১ মার্চ সিজারিয়ান অপারেশন করাতে গিয়ে দুইজন প্রসূতি মারা যায়।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই ক্লিনিক কে আড়াই লক্ষ টাকা জরিমানা

আপডেটের সময়: ০৯:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪