মোঃ হারুন অর রশিদ,
কাহালু (বগুড়া) প্রতিনিধি:বৃহস্পতিবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার্প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে এর আয়োজনে প্রাণীসম্পদে ভরাবো দেশ গড়বো স্মাট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে উপজেলা পরিষদ মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ উদ্বোধন করা হয়।
প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ লালু, রওশন আকতার, উপজেলা মৎস্য অফিসার নুরুন্নবী।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ মাহবুব হাসান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারন অফিসার ডাঃ মোস্তফা কামাল।
খামারীদের মধ্যে বক্তব্য রাখেন মা-বাবা পোল্ট্রি এন্ড হ্যাচারীর প্রোঃ ফেরদৌস রহমান।
প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩২ টি স্টলে উপজেলার খামারীরা তাদের গৃহপালিত বিভিন্ন প্রজাতির গবাদিপশু, পাখী, হাঁস -মুরগী প্রদর্শন করেন।
প্রতিবেদকের নাম 










