Dhaka ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • ২৩৯ সময় দেখুন
print news

মোঃ আমজাদ হোসেন,স্টাফ রিপোর্টার: জয়পুরহাটে আব্দুর রহমান হত্যা মামলায় প্রায় ২২ বছর পর ১৯ আসামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড দেওয়া হয়।

(২৯ এপ্রিল) সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রামের আলম, দোলা, ওসমান, কোরমান, আজাদুল, লাবু, বাবু, আমিনুর, ফারাজ , শুকটু, দুলাল, আলিম, নজরুল, সাইদুল, সানোয়ার, সাইফুল, কালাম, জহুরুল ও উকিল। এদের মধ্যে জহুরুল ও উকিল ২ আসামি পলাতক আছেন।

মামলার বিবরণে জানাগেছে, ২০০২ সালের ২২ নভেম্বর রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রামের সামসুদ্দিনের ছেলে আব্দুর রহমান মুন্সীকে পূর্ব শত্রুতার জেড় ধরে ধান ক্ষেত থেকে তুলে নিয়ে আসামী আলমের বাড়িতে আটকে রেখে তাকে নির্মমভাবে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে এবং পা দিয়ে বুকে ও পেটে খুচিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল বারিক মুন্সী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে প্রায় ২২ বছর বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

জয়পুরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রায়ে দু’ চার জন আসামীর ফাঁসি হলে বাদী পক্ষ খুশি হতেন বলে জানান তিনি।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেটের সময়: ০৭:৪৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪