Dhaka ১১:০২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

খুলনার নর্দানে শুরু হয়েছে দুইদিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা

print news

এনইউবিটিকে প্রতিনিধি :নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি খুলনায় (এনইউবিটিকে) শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তঃ বিভাগ সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপচার্য প্রফেসর. ড. এটিএম জহির উদ্দিন (এনইউবিটিকে)। আটটি বিভাগের শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে দুই পর্বে পরিবেশিত হয়েছে বাংলা ও ইংরেজি কবিতা আবৃত্তি রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, লোকগীতি ও দেশাত্মবোধক গান।

বিশ্ববিদ্যালয়ের জীবনে উন্নত রুচি ও মননশীলতা গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের জন্যই এ আয়োজন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। দেশীয় সংস্কৃতি লালন ও সংরক্ষণে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মো. শাহ আলম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশলী অনুষদের এডভাইজারি ডিন মো. রবিউল ইসলাম, ব্যবসায়ী প্রশাসন অনুষদের ডিন প্রফেসর. জালাল উদ্দিন আহমেদ, কলা ও সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন ড. আশিক উদ্দিন মো. মারুফ প্রক্টর (এনইউবিটিকে) ও অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ।

আগামীকাল ১২ মে (রবিবার) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে প্রতিযোগিতার বাকি অংশ ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

খুলনার নর্দানে শুরু হয়েছে দুইদিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা

আপডেটের সময়: ০৩:২৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪