Dhaka ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

লালপুর উপজেলায় নব নির্বাচিত চেয়ারম্যান হলেন আলহাজ্ব মো: শামীম আহম্মেদ সাগর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • ২৭৩ সময় দেখুন
print news

মোঃ শিহাব উদ্দিন টোকন,
ভ্রাম্যমান প্রতিনিধি নাটোর:
নাটোরের লালপুরে ৬ষ্ঠ তম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে লালপুর উপজেলা

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের পুত্র শামীম আহমেদ সাগর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ১১টায় এ ফলাফল ঘোষণা করা হয়।শামীম আহমেদ সাগর কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৩০ হাজার ৫১৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু দোয়াত কলম প্রতীক নিয়ে ২৬ হাজার ৯৯৭ ভোট পেয়েছেন। এছাড়াও উপজেলা বিএনপির বহিস্কৃত যুগ্ম আহবায়ক মো. আরিফুল ইসলাম (কৈ মাছ) ২০ হাজার ৬২০ ভোট, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম জয় (ঘোড়া) ৯ হাজার ৫৪৯ ভোট, সদ্য সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসাহাক আলী (আনারস) ৬ হাজার ৮১২ ভোট, আওয়ামী লীগ সমর্থক মো. হাশেম আলী (মোটর সাইকেল) ৫ হাজার ৩৩২ ভোট পেয়েছেন।
আর আগে, ৮৪টি ভোটকেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গণনা শেষে একে একে কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
ভাইস চেয়ারম্যান পদে টিউবয়েল প্রতীকে ৫০ হাজার ৬১৫ ভোট পেয়ে জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোহিদুল ইসলাম বাঘা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া সাবেক ভাইস চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন মনি (উড়োজাহাজ) ২৯ হাজার ১৩২ ভোট এবং মো. কামরুল হাসান (তালা) ১৩ হাজার ৬৬১ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈদ্যুতিক পাখা মার্কা প্রতীকে ৪০ হাজার ৮০৯ ভোট পেয়ে আওয়ামীগের সমর্থক মোছা. মাহফুজা খাতুন শাপলা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারভীন আকতার বানু (ফুটবল) ২৮ হাজার ১৭৫ ভোট এবং সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান মোছা. লাবনী সুলতানা (কলস) ২৪ হাজার ৮৬ ভোট পেয়েছেন।
উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৮৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২০ হাজার ৩৮৬ জন, মহিলা ভোটার ১ লাখ ১৮ হাজার ৪৫৬ জন ও তৃতীয় লিঙ্গের ২ জন ভোটার রয়েছেন

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

লালপুর উপজেলায় নব নির্বাচিত চেয়ারম্যান হলেন আলহাজ্ব মো: শামীম আহম্মেদ সাগর

আপডেটের সময়: ০৮:৩২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪