Dhaka ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

আক্কেলপুরে গুণগত মানসম্পন্ন সবজির চারা উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

print news

রোকনুজ্জামান রুবেল,
জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের পশ্চিম মাতাপুর গ্রামের ফয়সাল নার্সারিতে কোকোডাস্ট ব্যবহার করে প্লাস্টিক ট্রে-তে গুণগত মানসম্পন্ন সবজির চারা উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত আরএমটিপি প্রকল্পের আওতায় ইকোলজি বান্ধব নিরাপদ সবজি ও ফসল উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের উদ্যোগে রবিবার (০২ জুন ২০২৪ ইং) বেলা ১২ টায় উক্ত মাঠ দিবসে জাকস ফাউন্ডেশনের উপ-পরিচালক (প্রোগ্রাম) ওবায়দুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আক্কেলপুর উপজেলা কৃষি কর্মকর্তা,  ইমরান হোসেন বলেন, নার্সারিটি অত্র এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এলাকার সবজি চাষীদের জন্য এই চারা অনেক সহজলভ্য হবে, যা ব্যবহারে আধুনিক কৃষি গঠনে অংশগ্রহণ সহজতর হবে। 

এ সময় আরও বক্তব্য দেন, উক্ত প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর, মেহেদুল হাসান, সংস্থাটির সহকারী রিজিওয়ানাল ম্যানেজার, মকবুল হোসেন, জামালগঞ্জ শাখা ব্যবস্থাপক দেওয়ান কাওছার। 

এ ছাড়াও মাঠ দিবস অনুষ্ঠানে উক্ত প্রকল্পের মার্কেটিং ম্যানেজার, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটরসহ জাকস ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ, উপকরণ সরবরাহকারী এবং অত্র এলাকার সবজি চাষীগণ উপস্থিত ছিলেন।

উপ-প্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি সহযোগিতায় জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।

কৃষক, আনোয়ার হোসেন বলেন, তিনি এই নার্সারীর চারা ব্যবহার করে বেগুন চাষাবাদ করেন। এই চারা মারা যায় না, চারাতে স্প্রে লাগে কম, ফলন ভালো, সব সময় পাওয়াও যায়। 

উদ্যোক্তা,  পিন্টু হোসেন জানান, তিনি প্রকল্পের সহযোগিতায় বাণিজ্যিকভাবে চারা উৎপাদন শুরু করেন। এতে করে এলাকার কৃষকগণ গুণগত মানের চারা ব্যবহার করে ফসল উৎপাদন করতে পারছেন। ফলে এই চারা ব্যবহারের আগ্রহ তৈরি হচ্ছে।আগামীতে নার্সারীটি বৃদ্ধি করার পরিকল্পনাও হাতে নিয়েছি যেন এলাকার কৃষকদের কাছে খুব সহজলভ্য হয়।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

আক্কেলপুরে গুণগত মানসম্পন্ন সবজির চারা উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৪:৪৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪