Dhaka ০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বগুড়ায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন, পরকীয়া প্রেমিকসহ তিনজনের মৃত্যুদণ্ড

print news

মোঃ হারুন অর রশিদ,বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে পরকীয়ার জেরে স্বামীকে হত্যায় স্ত্রী মিনা বেগমকে যাবজ্জীবন ও তার প্রেমিকসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ জুন) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন। একই সঙ্গে স্ত্রী মিনা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মিনা বেগমের প্রেমিক শিবলু তার বন্ধু শান্ত মিয়া ও নাঈম। ভুক্তভোগী আশিক ও আসামিরা সবাই সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামিরা এজলাসে ছিলেন। পরে তাদের বগুড়া জেলা কারাগারে নেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক খান জানান, শিবলুর সঙ্গে অটোরিকশাচালক আশিক মিয়ার স্ত্রী মিনা বেগমের পরকীয়ার সম্পর্ক ছিল। ২০২০ সালের ২ অক্টোবর পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা আশিককে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার পর এসিড দিয়ে মুখ ঝলসে বাঙালি নদীতে মরদেহ ফেলে দেয়। এরপর তার ইজিবাইক নিয়ে পালিয়ে যায় আসামিরা।

ঘটনার দুদিন পর ৪ অক্টোবর সারিয়াকান্দি উপজেলার ছাগলধরা গ্রামে বাঙালি নদী থেকে আশিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন নিহতের ভাই আনিছ উদ্দিন বাদী হয়ে সাজাপ্রাপ্ত চারজনকে আসামি করে সারিয়াকান্দি থানায় মামলা করেন। ঘটনার পর আসামিদের গ্রেফতার করে পুলিশ। তারা দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন। পুলিশ তদন্ত শেষে ওই চারজনকে অভিযুক্ত করে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে। দশজনের সাক্ষ্যগ্রহণের মধ্যে দিয়ে তিনবছর বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় ঘোষণা করেন।।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বগুড়ায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন, পরকীয়া প্রেমিকসহ তিনজনের মৃত্যুদণ্ড

আপডেটের সময়: ০৬:১৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪