মোঃ মোবারক হোসেন,
সদর উপজেলা প্রতিনিধি গাজীপুর: কমিউনিটি বিট পুলিশিং এর পক্ষ থেকে ডেঙ্গু, কোভিড ১৯, মাদক, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত আলোচনা সভার আয়োজন করেন কাশেমপুর সাব জোন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০২গজিপুর।
কমিউনিটি ও বিট পুলিশিং, মাদক নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত , পারিবারিক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে কাশিমপুর সাব জোন। উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৬ জুন) বুধবার বিকেলে কাশেমপুর মেট্রো থানার মন্ডল নিটওয়ারস লিমিটেডের কনফারেন্স রুমে আইনশৃঙ্খলা-সম্পর্কিত এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া জোনের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উপ পরিদর্শক পায়েল সাহেব । এতে সভাপতিত্ব করেন মন্ডল নিটওয়ারের সম্মানিত জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার
মোঃ আনোয়ার হোসেন
মিটিংয়ে শ্রমিক এবং মালিকের ন্যায্য অধিকার বজায় রাখার আহ্বান জানানো হয় এবং অপরাধ নিয়ন্ত্রণে , মাদক নির্মূল,পারিবারিক মূল্যবোধ ত্বরান্বিত করা এবং সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার মতো বিষয়ে আলোচনা করা হয়।
সভায় কাশিমপুর থানার পুলিশ ইন্সপেক্টর দুলাল সাহেব এবং মন্ডল নিটওয়ারস লিমিটেড এর সকল কর্মকর্তা-কর্মচারী, কমিউনিটি পুলিশিংয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 










