মুহাম্মদ আরিফ,স্টাফ রিপোর্টার: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বাঘমারা গ্রামের একই সাথে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
বুধবার ( ৩ জুলাই ) দুপুর ১ টার সময় বাঘমারা গ্রামের মাতাব্বর বাড়িতে এ ঘটনা ঘটেছে ।
মৃত দুই শিশু ওই গ্রামের মো: শফিক মাতব্বরের মেয়ে হাবিবা আক্তার (৫) ও হালিমা আক্তার (৮)
শিশুর চাচা তানজিল আহমেদ জানান, দুপুর ১টার দিকে বাসার সবাই ঘরের কাজে ব্যস্ত ছিলেন। সে সময় তারা দুই বোন কেউ কে না জানিয়ে এক সাথে পুকুরে গোসল করতে যায়। স্বজনরা তাদের না দেখতে পেয়ে খুঁজতে শুরু করেন। এ সময় ইয়ানুর নামের এক তরুণী হাবিবার জুতা পুকুরে বাসতে দেখে চিৎকার দিলে পরিবারের লোকজন পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কে মৃত ঘোষণা করে।
ভোলা সদর থানার ওসি মনির হোসেন মিঞা, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু দুজন গোসল করতে গিয়ে সাঁতার না জানার কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন । ঘটনাটি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিবেদকের নাম 










