
মো: সাদমান সাকিব
জেলা প্রতিনিধি,সিরাজগঞ্জ:গত কাল ১অক্টোবর রোজ মঙ্গলবার,বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানা শাখার অন্তর্গত ৪নং ঘুড়কা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত অগ্নিদগ্ধ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা প্রদান প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলার সাবেক সফল চেয়ারম্যান জনাব এবি এম আব্দুস সাত্তার, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা জামায়াতের সম্মানিত সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা জামায়াতের মজলিসে শূরার সদস্য নলকা ইউনিয়ন জামায়াতের সম্মানিত আমীর মাওলানা মোঃ আঃ মালেক আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঘুড়কা ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মোঃ হেদায়েতুল ইসলাম, সেক্রেটারি আঃ করিম মুন্সি, অফিস সেক্রেটারী এম আর সোহাগ তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার সম্মানিত জনসাধারণ।
প্রতিবেদকের নাম 










