Dhaka ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

লালমনিরহাটের এস্তেমার আখেরি মোনাজাত আগামীকাল সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে

print news

মো:সাদেকুল ইসলাম,লালমনিরহাট জেলা প্রতিনিধি: সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে কাল থেকে ৩ দিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হতে যাচ্ছে। জেলা শহরের কালেক্টরেট মাঠে এই ইজতেমা শুরু হবে।বৃহস্পতিবার (৩ অক্টোবর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে ৩দিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হয়ে (৫ অক্টোবর) শনিবার আখেরি মোনাজাতে মধ্য দিয়ে শেষ হওয়া কথা রয়েছে।ইজতেমায় ধর্মের আলোকে বয়ান করবেন ঢাকা কাকরাইল মসজিদের দেশবরেণ্য ১০ আলেম।
লালমনিরহাট জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটির সদস্য হাসান আলী জানান, টঙ্গীর বিশ্ব ইজতেমার পর এই ইজতেমা উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা লালমনিহাটের মুসলিম উম্মাহর সব থেকে বড় জমায়েত। আগামী ৩, ৪ ও ৫ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা ইজতেমার প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবারে জেলার ৫ উপজেলা ও দুইটি পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রায় ৫০ হাজার মুসল্লি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে তবলিগ জামাতের অনুসারী ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নিবেন। ধর্মের আলোকে বয়ান করবেন ঢাকা কাকরাইল মসজিদের দেশবরেণ্য ১০ আলেম।
বুধবার সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন। মুসল্লিদের জন্য অজু ও গোসলখানাসহ পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা রাখা হয়েছে। আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবায় বিনা মূল্যে মেডিকেল চেকআপের ব্যবস্থা রাখা হয়েছে।ইজতেমার সার্বিক জানতে চাইলে লালমনিরহাট প্রেসক্লাবের সাংবাদিক নেতা এস অারশরিফুল ইসলাম রতন বলেন আমি প্রতি বছরে এখানে নামাজ আদায় করি আল্লাহ যেন সকলের নিয়ত পুরন করেন।আমরা এখানে আল্লাহতালার নৈকট্য লাভের আশায় এসেছি। বৈরী আবহাওয়ার কারণে মুসল্লীগনের বিভিন্ন সমস্যা হচ্ছে। এছাড়া ইজতেমার সার্বিক পরিস্থিতি ভালো।
জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটির সুরা সদস্য হারুন অর রশিদ জানান, বিশাল মাঠ জুড়ে বাঁশ দিয়ে ছামিয়ানা তাবু টাঙ্গিয়ে ইজতেমা প্রাঙ্গণে স্থাপন করা হচ্ছে। ইজতেমায় অংশ নেয়া মুসল্লিদের জন্য একশ‍‍`র ওপরে শৌচাগার, গোসলখানা ও অজুখানা, অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। সেই সাথে ইজতেমায় প্রশাসনিক নিরাপত্তার পাশাপাশি শতাধিক সেচ্ছাসেবী জোরদার করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হওয়ার কথা রয়েছে।
ইজতেমা সফল করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ইজতেমা প্রাঙ্গণে দুই শতাধিক স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক কাজ করবেন।
লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, জেলা ইজতেমা যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য ইজতেমা ময়দানে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। ইজতেমা মাঠের নিরাপত্তার বিষয় মাথায় রেখে আয়োজকদের সঙ্গে কথা বলে কর্মপন্থা সাজানো হয়েছে। মুসল্লিদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো ইজতেমা ময়দান পুলিশের নজরদারিতে থাকবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

লালমনিরহাটের এস্তেমার আখেরি মোনাজাত আগামীকাল সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে

আপডেটের সময়: ০৩:০৩:২০ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪