
আঃ মাবুদ,রংপুর: ডিপ্লোমা ইন্জিনিয়ারিং সার্ভেয়ার ডিগ্রী ধারী সার্ভেয়ার সমমানের পদে কর্ম কর্তাদের ১০ম গ্রেটের বাস্তবায়নের দাবিতে জেলা প্রসাশকের কার্যালয়ে আজ ৭দিন ধরে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চলছে।
বদরগন্জ সার্ভেয়ার আকরামুল হক, দৈনিক ক্রাইম তালাশকে বলেন,
আমরা এখানে প্রায় ৮দিন ধরে অবস্থান করছি কিন্তু আমরা জেলা প্রসাশক মহাদয়ের কাছ থেকে কোন সারা পাইনি।
আমরা আরো ২দিন দেখব যদি পজেটিভ কোন রেজাল্ট না পাই তাহলে দীর্ঘমেয়াদি কর্মসুচি ঘোষনা করব।
তিনি আরো বলেন,
যতক্ষণ আমাদের দাবি মানা না হবে ততক্ষণ আমরা আমাদের স্বমন্নয়ক এর মাধ্যমে এই কর্মসুচি চালিয়ে যাবো।
এ সময় পীরগন্জ এর সার্ভেয়ার রেজাউল করিম বলেন ১৯৯৪ সালে সকল ডিপ্লোমা কে ১০ম গ্রেটে উন্নতি করা হয়েছিল অর্থাৎ ম্যাকানিক নার্সিং কে ১০ম গ্রেটের পদন্নোতি দেওয়া হয়েছে।
কিন্তুু সার্ভেয়ার কে ১০ম গ্রেটে পদন্নোতি করা হয়নি। অত্যন্ত দুঃখের বিষয় হল, ২৪ সালে এসেও আমরা সেই ১০ম গ্রেটের পদন্নোতি পাইনি। আমাদেরকে কোন রকম এর মর্যাদা দেওয়া হয়নি।
তাই আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে কর্মেফিরে যাওয়ার পরিবেশ নিশ্চিতের দাবি জানাচ্ছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবিনা ইয়াছমিন বলেন,
আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। যতক্ষণ না আমাদের দাবি দাওয়া মেনে নেওয়া না হবে, ততক্ষণ আমরা ঘরে ফিরে যাবনা।
প্রতিবেদকের নাম 










