
মোঃ হারুন অর রশিদ,বগুড়া প্রতিনিধি: আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএলিঃ) এর নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিনে উপজেলা সমবায় অফিসার মাহবুবর রহমান এবং উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফরহাদুল ইসলাম এর নিকট হতে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র উত্তোলন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউ পি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আজাদ এবং ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র উত্তোলন করেন কাহালু সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী শাহিনুর আলম শাহীন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, যুগ্ম আহবায়ক মোহাম্মাদ আলী সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ আহম্মেদ মধু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আমীর রেজওয়ান স্বাধীন, কাহালু পৌর ছাত্রদলের সভাপতি ফাহিম আহম্মেদ রাসেল, সাধারণ সম্পাদক রিমন রাহাদ, যুবদলনেতা সাব্বির আহমেদ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রতিবেদকের নাম 










