Dhaka ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ভোলায় প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা,দুই সাংবাদিক গুরুতর আহত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • ২৫৬ সময় দেখুন
print news

মুহাম্মদ আরিফ,ভোলা স্টাফ রিপোর্টার: ভোলা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলায় দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি এইচ এম নাহিদসহ ২জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা প্রেসক্লাবে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ১জনকে বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে চিকিৎসক।
ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক নাহিদ বলেন, দৈনিক কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যকালে সাংবাদিক কামাল উদ্দিন সুলতান আওয়ামীলীগের দোষরদের পক্ষে কথা বললে আমি তার প্রতিবাদ করি। এ সময় কোন কিছু না বুঝার আগেই এনটিভির প্রতিনিধি আফজাল হোসেন ক্ষিপ্ত হয়ে আমাকে গালমন্দ করেন। আমি প্রতিবাদ করলে অন্য সহকর্মীরা আমাদের ২জনকে শান্ত করে দিয়েছেন। কিছুক্ষণ পর আফজাল হোসেন টেলিফোনে তার শ্যালক মোঃ আলীসহ ২০/২৫ জন সন্ত্রাসী এনে আমার উপর অর্তকিত হামলা চালিয়ে আমাকে এবং আমার শ্যালক একটি অনলাইন পত্রিকার প্রতিনিধি জাফর ইকবালকে আহত করেন। পরবর্তীতে আমাকে এবং আমার শ্যালক জাফরকে অন্যান্য সহকর্মী সাংবাদিকরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে এনে ভর্তি করে। জাফরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশালের শেরে বাংলা মেডিকেলে পাঠিয়েছে চিকিৎসক।
এ বিষয়ে আফজাল হোসেন এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভোলার কমর্রত গণমাধ্যম কর্মীরা।
এদিকে দুপুরের এই অনাকাঙ্খিত ঘটনার পর সন্ধ্যায় এক জরুরী সভায় বসে ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি। এ সময় ভোলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সকল বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়া আফজাল হোসেন যে ঘটনা ঘটিয়েছেন তার এই অপরাধের কারণে ভোলা প্রেসক্লাব থেকে তাকে আজীবনের জন্য স্থায়ীভাবে বহিস্কারেরও দাবী জানিয়েছেন বক্তারা।
ভোলা সদর মডেল থানার এস আই সোহেল জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়েছি। একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ভোলায় প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা,দুই সাংবাদিক গুরুতর আহত

আপডেটের সময়: ০৯:৪০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪