Dhaka ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বগুড়ায় জলাবদ্ধতার প্রতিবাদে মহাসড়ক অবরোধ নরসিংদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে কৃষক দলের প্রস্তুতি সভা নরসিংদীতে ২ মাসের নবজাতকের পা ভাঙার অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল বর্বরতা নরসিংদীর মাদকের আস্তানায় র‍্যাবের অভিযান: অস্ত্র ও ককটেল উদ্ধার সুনামগঞ্জে ২৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক বগুড়ার কাহালুতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ কমাতে সরাসরি মাঠে ইউএনও বগুড়া শহরে মাদকবিরোধী অভিযান: ১০ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড নরসিংদীতে টানা বর্ষণে লাখো মানুষ পানিবন্দি, দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু কক্সবাজারের রামুতে অস্ত্র ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২এর স্পেশাল পিপি সুজন গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • ১৮১ সময় দেখুন
print news

মোঃ হারুন অর রশিদ,বগুড়া প্রতিনিধি: হত্যা মামলায় বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল-২ এর স্পেশাল পিপি আশেকুর রহমান সুজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) দুপুরে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে ওই মামলায় জামিন চাইলে আদালতের বিচারক এ এস এম তাসকিনুল হক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত জিল্লুর সরদার হত্যা মামলায় তাকে আসামী করা হয়। এই মামলায় তিনি ইতোপূর্বে হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। রোববার হাইকোর্টের নির্দেশে নিম্ন আদালতে হাজির হলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের ঝাউতলা এলাকায় গুলিতে নিহত হন বগুড়ার গাবতলী উপজেলার গোরদহ এলাকার জিল্লুর সরদার।
এই হত্যাকান্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়, স্পেশাল পিপি আশেকুর রহমান সুজনসহ আরও অনেকের নামে গত ২৫ আগস্ট বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত জিল্লুরের স্ত্রী খাদিজা খাতুন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২এর স্পেশাল পিপি সুজন গ্রেফতার

আপডেটের সময়: ০৭:০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪