Dhaka ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ভোলায় দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ দুই ডাকাত আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:১৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • ১৮৮ সময় দেখুন
print news

মুহাম্মদ আরিফ,স্টাফ রিপোর্টার: ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন থেকে একটি দেশীয় পিস্তলসহ ২ ডাকাতকে আটক করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড থেকে তাদেরকে আটক করা হয়।

শনিবার (২৬ অক্টোবর) সকালে নৌবাহিনীর অস্থায়ী কার্যালয়ে কন্টিনজেন্ট কমান্ডার আবু বক্কর এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

আটক ২ ডাকাত হলেন— ওই ওয়ার্ডের মনির হোসেন বেপারি এবং রাসেল হাওলাদার।
ব্রিফিংয়ে নৌবাহিনী জানায়, আটক ২ ডাকাত নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। তারা জেলার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলদারি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল। শুক্রবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নৌবাহিনী ১টি দেশীয় পিস্তল, ৫টি রামদা, ৩টি ক্রীজ, ১টি ড্রেগার, ২টি বল্লম ও ৩টি দাসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। অভিযানে নৌবাহিনীর সঙ্গে সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

আটকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্রসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ভোলায় দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ দুই ডাকাত আটক

আপডেটের সময়: ১২:১৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪