Dhaka ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

লালমনিরহাটের হাতিবান্ধাউপজেলায় বহুল আলোচিত দিপালী দেব সিংহ হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ১৯৬ সময় দেখুন
print news

আশিক বাবু,জেলা বিশেষ প্রতিনিধি,লালমনিরহাট: লালমনিরহাটের হাতিবান্ধাউপজেলায় বহুল আলোচিত দিপালী দেব সিংহ হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই
সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে
জরিমানা, অনাদায়ে আরও সাত বছর করে কারাদণ্ডদেওয়া হয়েছে।সোমবার (২৮ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আদিব আলী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পশ্চিম হলদিবাড়ী এলাকার ওসমান আলী (৫২) ও একই এলাকার মেছের আলীর ছেলে রবিউল ইসলাম (৪১)।মৃত গৃহবধূ দিপালী দেব সিংহ হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পূর্ব বেজগ্রাম এলাকার পরিমল দেব সিংহের স্ত্রী।মামলার বিবরণে জানা যায়, দিপালী দেব সিংহের সঙ্গে এক যুবকের পরকীয়ার সম্পর্ক ছিল।ওই যুবক থাকতেন সিলেটে। প্রেমিকের কাছে যেতে গত ২০২০ সালের গত ৯ জুলাই বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হলে ১৪ জুলাই হাতীবান্ধা থানায় জিডি করে তার পরিবার।নিহত দিপালী দেব সিংহ তার সিলেটের প্রেমিকের কাছে যেতে ওসমান ও রবিউলের সাহায্য চান। দিপালীর কাছে ছিল সাড়ে তিন লাখ টাকা। তখন ওসমান ও রবিউল তাকে বোরকা পরিয়ে তিস্তার চরে নিয়ে হত্যা করে মরদেহ বালুচাপা দিয়ে দিপালীর কাছে থাকা সাড়ে তিন লাখ নিয়ে পালিয়ে যান।এদিকে ১৮ জুলাই সদর উপজেলার খুনিয়াগাছ আনন্দ বাজার এলাকায় তিস্তা নদীর চর থেকে দিপালীর মরদেহ উদ্ধার করে পুলিশ। অপর দিকে জিডির সূত্র ধরে হাতীবান্ধা থানা পুলিশ যওসমান ও রবিউলসহ চারজনকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তারা দিপালী দেব সিংহকে হত্যা করে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

লালমনিরহাটের হাতিবান্ধাউপজেলায় বহুল আলোচিত দিপালী দেব সিংহ হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত

আপডেটের সময়: ০৬:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪