Dhaka ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

মাধবপুরে পুলিশের পৃথক অভিযানে ডাকাত ও তিন মোটরসাইকেল চোর গ্রেফতার

print news

বাদল আহমেদ,বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে এক কুখ্যাত ডাকাত ও মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) ভোররাতে মাধবপুর থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নে বাখরনগর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের হাজী এখলাসুর রহমান এর বিয়ে বাড়িতে ডাকাতির প্রস্তুতি কালে স্থানীয় জনতার সহায়তায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোস্তফা বাবু (৩৭) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেন। সে হবিগঞ্জের লাখাই উপজেলার সজনগ্রাম এর মো: শহিদুল্লা’র পুত্র। পৃথক অভিযানে মাধবপুর থানার পুলিশের অপর একটি দল শনিবার সকালে বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর এলাকায় গ্যাস ফিল্ড রোডে অভিযান চালিয়ে জনতার সহায়তায় সিলেটের বাগবাড়ি থেকে চুরি করে আনা একটি মোটরসাইকেল ও পরিবহনের কাজে ব্যাবহৃত একটি পিক আপ ভ্যানসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেন। ধৃত আসামিরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের অজিত দাস এর পুত্র সাগর দাস (৩১), হবিগঞ্জের নবিগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামের লাল মিয়ার পুত্র পাভেল মিয়া (২৫) ও ময়ানা মিয়ার পুত্র জুনায়েল মিয়া (২২)।মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ডাকাতের বিরুদ্ধে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় নয়টি ডাকাতি মামলা রয়েছে। ধৃত ডাকাত ও চোরদের বিরুদ্ধে মামলা রুজু প্রকৃয়াধীন আছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

মাধবপুরে পুলিশের পৃথক অভিযানে ডাকাত ও তিন মোটরসাইকেল চোর গ্রেফতার

আপডেটের সময়: ০৮:৫৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪