
মুহাম্মদ আরিফ,স্টাফ রিপোর্টার: ভোলার সড়কগুলোতে দিন দিন বেড়ে চলেছে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা। তিন চাকার এসব যানবাহনের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অনিরাপদ হয়ে উঠেছে সড়ক। দুর্ঘটনার আতঙ্ক নিয়ে চলাফেরা করতে হচ্ছে পথচারীদের। স্থানীয় লোকজন বলছেন, সড়কে অটোরিকশার দাপট নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোলার সদর উপজেলায় বিভিন্ন সড়কে প্রায় ১১ হাজার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। এসব যানবাহনের কোনো নিবন্ধন নেই। চালকদেরও প্রশিক্ষণ নেই। কোনো রকম নিয়মনীতি না থাকায় কেউ চাইলেই রাস্তায় নামাতে পারছেন নতুন অটোরিকশা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, এমনভাবে অটো রিক্সা গুলো রাখা হয়েছে দেখলে মনে হবে যেন এটা কোনো রাস্তা নয়। ব্যাটারি চলিত অটো রিক্সার হাট। দাঁড়িয়ে আছে ভোলার শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে। এরকমই চিত্র দেখা গেছে শহরের সদর রোড, নতুন বাজার, কালীনাথ রায়ের বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। চালকরা মানছে না কোনো ট্রাফিক আইন, চলছে নিজের মতো করে। চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের। রাস্তা পারাপারে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। জরুরী প্রয়োজনে যেতে পারছে না অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যানবাহন।
এ বিষয়ে ভোলা জেলা পুলিশ সুপার শরিফুল হক বলেন, বিশৃঙ্খলা এড়াতে যা যা করা দরকার আমরা তাই করবো। আশা করি দ্রুতই এই সমস্যার সমাধান হবে।
প্রতিবেদকের নাম 










