Dhaka ০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

লালপুরে চলতি সপ্তাহে ভ্রাম্যমাণ আদালতের ৩টি অভিযান,জরিমানা লক্ষাধিক টাকা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:১৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ২১০ সময় দেখুন
print news

মোঃ শিহাব উদ্দিন টোকন,বিশেষ প্রতিনিধি: নাটোরের লালপুরে চলতি সপ্তাহে পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এর নেতৃত্বে লালপুর বাজার ত্রিমহুনী চত্তরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ জন মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ লঙ্ঘন করে ফুটপাতে মাছ বিক্রি করার অপরাধে মাছ ব্যবসায়ী সবুজ আলীকে ১০ হাজার টাকা, আসলান আলীকে ১০ হাজার টাকা, সান্টুকে ১০ হাজার টাকা ও রাব্বি নামের আরেকজনকে ৭ হাজার টাকাসহ মোট ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং জাটকা ইলিশ জব্দ করা হয়। পরবর্তীতে জাটকা ইলিশগুলো উপজেলার স্থানীয় দুইটি মাদ্রাসায় প্রদান করা হয়।
এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লালপুরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মান যাচাই ছাড়া ও লেবেলবিহীন ফার্মেন্টেড মিল্ক (মিষ্টি দই) উৎপাদন এবং বিক্রয়ের অপরাধে “জিহাদ দইঘর” ও “লোকনাথ হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার” প্রতিষ্ঠান দুটিকে ১০,০০০ টাকা করে মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মরিচের গুড়া ও সরিষার তেল উৎপাদনের দায়ে “মিজান ট্রেডার্স” প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা জরিমানা সহ প্রায় ১৬০ কেজি মরিচের ভেজাল গুড়া জব্দ করে ধ্বংস করা হয়।

এছাড়া গত শনিবার (৯ নভেম্বর) উপজেলার হাশেমপুর গ্রামে শ্রী নারায়ণ কুমার (৬০) ও শ্রী পিযুস কুমারের (৪২) ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৩০,০০০ টাকা অর্থদণ্ড করা হয় এবং ভেজাল গুড় তৈরির প্রায় ২ লক্ষ টাকা মূল্যের কেমিক্যাল, বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম ধ্বংস করা হয়।

এনিয়ে চলতি সপ্তাহে পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে উপজেলায় ১ লক্ষ ২ হাজার টাকা জরিমানা আদায় ও ২ লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।
এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসান বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

লালপুরে চলতি সপ্তাহে ভ্রাম্যমাণ আদালতের ৩টি অভিযান,জরিমানা লক্ষাধিক টাকা

আপডেটের সময়: ১১:১৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪