
মোঃ আসাদুজ্জামান,স্টাফ রিপোর্টার: ইং১৫/১১/২৪ সন্ধ্যায় যশোর -শার্শা উপজেলার ৮নং বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভায় শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব খায়রুজ্জামান মধু বলেন-ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসেন কি কোন ফুটপথের ছেলে নাকি ভিক্ষুকের ছেলে? যে-সে বাগআঁচড়া ইউনিয়নে লুটপাটের সাথে জড়িত থাকবে?যদি আপনাদের সাহস থাকে আসেন প্রমাণ নিয়ে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।আর যারা এই ধরনের ঘৃণিত অপমান অপবাদ ছড়াতে থাকবে আমরা বলতে চাই-এই বাগআঁচড়ার জনসমর্থনকে একসাথে নিয়ে আন্দোলন করবো সভা করবো এবং প্রয়োজন হলে তাদেরকে আমরা ঘরে তালা বদ্ধ করে রাখবো।আজকে জাহাঙ্গীররা দলের কাজ করছে বলে সেইটাই মূল ঈর্ষা আপনাদের,-জাহাঙ্গীর কেন দলের কাজ করছে এটাই মূল বক্তব্য আপনাদের, আপনারা কাজ করছেন না কেন? আপনারা আসেন আপনাদেরকে কি কেউ বাধা গ্রস্থ করছে?যদি না করে থাকে তাহলে কোন সাহসে আজ এই মিটিংয়ে তারা আসলো না।দলের পদ পদবী নিয়ে বসে থাকা নেতাদের উদ্দেশ্যে করে তিনি বলেন আমার যুগ্ন আহবায়ক হাসানকে নিয়ে বলতে চাই আগামী ২ /৩মধ্য তাদেরকে শোকজ করা হলো এবং তারা যদি শোকজের সন্তোষমূলক ব্যবস্থা গ্রহণ না নেয় তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে।দল থেকে যদি কয়েকটি দুষ্টু লোক ঝরে পড়ে তাতে বিএনপির কোনো ক্ষতি হবে না।আলোচনা সভায় বক্তারা বলেন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সারা বাংলাদেশের সন্ত্রাসী রাজত্ব কায়েম করে তুলেছিল তারই ধারাবাহিকতায় শার্শা থানার মাটিতে সাবেক এমপি আফিল ত্রাসের রাজত্ব তৈরি করেছিল বাগআঁচড়া ইউনিয়নের
সাবেক চেয়ারম্যান বকুল ও পার্শ্ববর্তী ইউনিয়নের টিকলু মিলে অবৈধভাবে শত শত কোটি টাকার মালিক হয়েছিল আজ তারা কোথায়?ছাত্র জনতার হাতে পেদানি খাওয়ার আগেই তারা দেশ থেকে পালিয়েছে আর ভবিষ্যতে তাদের এদেশে জায়গা হবে না এই সকল সন্ত্রাসীদের কে আমরা আর শার্শার মাটিতে দেখতে চাই না।বক্তারা আরও বলেন আওয়ামীলীগদের সাথে আপনারা মিশাতো দূরের কথা তাদের সাথে পারিবারিক সম্পর্ক না করারও আহবান করেন। স্বৈরাচারী আওয়ামী লীগ এখন বাংলাদেশের জনগণের নিকট একটি আতঙ্কিত সন্ত্রাসী পুষ্ট ঘৃণিত দল হিসেবে আখ্যায়িত হয়েছে বলে মন্তব্য করেন।ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাসান জহির।অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- মোঃ নাজিমুদ্দিন সভাপতি পৌর বিএনপি মিকাইল হোসেন মনা সদস্য থানা বিএনপি,থানা কৃষকদলের সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন,মোহাম্মদ রাইনুজামান সদস্য সচিব পৌর যুবদল, মোঃ সালাউদ্দিন সিনিয়র যুগ্ন আহবায়ক থানা যুবদল, মোঃ ওয়াসি উদ্দিন সদস্য সচিব থানা স্বেচ্ছাসেবক দল, তৌহিদ হোসেন যুগ্ন আহবায়ক থানা স্বেচ্ছাসেবক দল, সবুজ হোসেন খান সদস্য সচিব থানা ছাত্রদল ,শাওন যুগ্ন আহবায়ক থানা ছাত্রদল প্রমূখ।
প্রতিবেদকের নাম 










