Dhaka ০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ভোলায় স্কুল মাঠ থেকে শর্টগান উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ১৯৭ সময় দেখুন
print news

মুহাম্মদ আরিফ,ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিদেশি একটি শর্টগান উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালমা ইউনিয়নের মধ্য কালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে পুলিশ অস্ত্রটি উদ্ধার করে।

লালমোহন থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মো. সিরাজুল ইসলাম জানান, ওই বিদ্যালয়ের মাঠে ব্যাডমিন্টন র‌্যাকেটের ভেতর একটি শর্টগান পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শর্টগানটি উদ্ধার করে।

তিনি বলেন, গেল জুলাই-আগস্ট আন্দোলনের সময় বাংলাদেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট হয়েছে। এটি সেই লুট হওয়া অস্ত্র কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। শর্টগানের গায়ে একটি নম্বর রয়েছে। ওই নম্বরের সূত্র ধরে এর প্রকৃত কারণ বের করতে হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ভোলায় স্কুল মাঠ থেকে শর্টগান উদ্ধার

আপডেটের সময়: ১০:০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫