
মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদারের মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়াইন্নালিল্লাহি রাজিউন), মঙ্গলবার দুপুর আনুমানিক দুই ঘটিকায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আব্দুল মোমিন তালুকদার (খোকা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে ৩৮ বগুড়া ৩ আসন (দুপচাঁচিয়া- আদমদীঘি) থেকে ২০০১ ও ২০০৮ সালে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আদমদিঘী উপজেলার ছাতিয়ান গ্রাম সাবেক সংসদ সদস্য মৃত আব্দুল মজিদ তালুকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সমস্যায় শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি বেশ কিছুদিন আগে গুরুতর অসুস্থ হওয়ায় তাকে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে রাখা হয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপি সহ দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার (২৯ জানুয়ারি) বাদজহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
প্রতিবেদকের নাম 










