Dhaka ০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নওগাঁর নিয়ামতপুরে এসিল্যান্ডের এর বাসা লক্ষ্য করে গুলি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • ২০৪ সময় দেখুন
print news

এস আর সাকিল,স্টাফ রিপোর্টার: নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর বাস বভনে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত একটার দিকে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার রেজাউল করিম দৈনিক বাংলাদেশ সমাচারকে জানান, রাত একটার পরপর চারটি শব্দ শুনতে পান। বাসার জানালায় চারটি ছিদ্র হয়ে গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে থানায় এজাহার দায়ের করেছেন।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, সহকারী কমিশনার এজাহার দিয়েছেন। প্রকৃত ঘটনা উদ্ধারে কাজ করছে পুলিশ।
গুলির বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের বাস বভন লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। প্রাথমিক ভাবে সেখানে চার রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব গুলি বাসার জানালার গ্লাস ভেদ করে রুমের ভেতরে প্রবেশ করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জেলা প্রশাসক আরো জানান, এরই মধ্যে বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নওগাঁর নিয়ামতপুরে এসিল্যান্ডের এর বাসা লক্ষ্য করে গুলি

আপডেটের সময়: ০৫:০০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫