Dhaka ১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

অবৈধ টাকার লেনদেনের দায়ে সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর নামে ৩টি মামলা দায়ের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫৭:০০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০২ সময় দেখুন
print news

মো:সাদেকুল ইসলাম,লালমনিরহাট জেলা প্রতিনিধি: ১৩৪ কোটি টাকার লেনদেন,সাবেক মন্ত্রী নুরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলা।
সাবেক মন্ত্রী নুরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলা
সাড়ে ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৩৪ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম মামলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে অবৈধ উপায়ে ৫ কোটি ৩১ লাখ ৯৮ হাজার ১৭২ টাকার সম্পদ অর্জন এবং নিজ নামীয় ৩১টি ব্যাংক হিসাবের ৬২ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হলো আলোচিত আবেদ আলীকে
অন্যদিকে তার স্ত্রী মোছা. হোসনে আরা বেগম ও নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে অবৈধ উপায়ে ১ কোটি ২২ লাখ ৯৯ হাজার ১৬৬ টাকার সম্পদ অর্জন এবং হোসনে আরার নিজ নামীয় ২৫টি ব্যাংক হিসাবের ৫০ কোটি ৪৩ লাখ ১৬ হাজার টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়।

আর তৃতীয় মামলায় আসামি করা হয়েছে ছেলে মো. রাকিবুজ্জামান আহমেদ ও পিতা সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে। এ মামলায় পিতার ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ব্যবহারে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৬ লাখ ৬৭ হাজার ৪৫০ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া রাকিবুজ্জমানের নিজ নামে ১০টি ব্যাংক হিসাবে মোট ২২ কোটি ৪৩ লাখ ২ হাজার ৯২৫ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করেছেন।

আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

অবৈধ টাকার লেনদেনের দায়ে সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর নামে ৩টি মামলা দায়ের

আপডেটের সময়: ০৩:৫৭:০০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫