
মোহাম্মদ সান,মেহেরপুর জেলা প্রতিনিধি: মিরন-সহিদুল পরিষদের নির্বাচনী ইশতেহার –
মোঃ আবু ইউসুফ মিরন সভাপতি
মোঃ সহিদুল ইসলাম সাধারণ সম্পাদক
সম্মানীত ব্যবসায়ীগণ
আসসালামু আলাইকুম।
আন্তরিক শুভেচ্ছা নিবেন।
মেহেরপুর ব্যবসায়ী সমাজের ঐতিহ্যবাহী সংগঠন “মেহেরপুর ব্যবসায়ী সমিতি” বড় বাজার, মেহেরপুর এর আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন’২০২৫ উপলক্ষ্যে বড় বাজারের সকল শ্রেণির ব্যবসায়ীদের সাথে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে অত্র ব্যবসায়ী সমাজের দীর্ঘদিনের চাহিদা ও স্বপ্ন পূরণের লক্ষ্যে ‘মিরন-সহিদুল পরিষদ’ আপনাদের গণতান্ত্রিক ভোট এবং সম্মতি পেলে প্রদত্ত মেয়াদকালে নিম্নলিখিত কার্যক্রম বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি।
‘মিরন-সহিদুল পরিষদ’ বিশ্বাস করে নিম্নলিখিত কর্মসূচী সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে একটি সৎ যোগ্য, ব্যবসাবান্ধব এবং সততার সাথে আপনাদের প্রিয় ব্যবসায়ী সমিতি পরিচালিত হবে। এই প্রতিশ্রুতি আমরা দিতে চাই। আমাদের প্রত্যাশা আপনাদের মূল্যবান ভোট ‘মিরন-সহিদুল পরিষদ’ এর সকল প্রার্থীদের প্রদান করবেন এই কামনা করি।
১. নির্বাচনঃ নিয়মিতভাবে ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত করা। উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ সমিতির নির্বাচন হয়নি। বিগত দিনে ব্যবসায়ীদের ভোটাধিকার হরন করে রাখা হয়েছিল। নির্বাচন ছাড়াই জোরপূর্বক সরকারি দলের ছত্রছায়ায় ব্যবসায়ী সমিতি জবর দখল করে রাখা হয়েছিল। প্রতিপক্ষ প্রার্থীদের মনোনয়ন ফরম জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়েছিল। আমাদের অঙ্গীকার আপনাদের সহযোগিতায় ভবিষ্যতে এ ধরনের অগণতান্ত্রিক কার্যক্রম বন্ধ করে নিয়মতান্ত্রিক ভাবে নির্বাচন অনুষ্ঠিত করা।
২. নিরাপত্তা: ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। বড় বাজারের সম্পূর্ণ এলাকায় সিসি ক্যামেরা প্রতিস্থাপন ও প্রয়োজনীয় দক্ষ নিরাপত্তা কর্মী নিয়োগ করা।
৩. পরিচ্ছন্নতাঃ ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন বড় বাজার এলাকার পরিচ্ছন্নতা রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা।
৪. সহযোগিতাঃ সমিতির পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী ক্ষুদ্র ও অস্বচ্ছল ব্যবসায়ীদের প্রনোদনার (ক্ষুদ্র ঋণ প্রাপ্তিতে সহযোগিতা) ব্যবস্থা করা।
৫. উৎসব পালন: বছরের বিশেষ বিশেষ দিনে (ঈদ-উল ফিতর, ঈদ-উল আযহা, শারদীয়া দুর্গোৎসব) অস্বচ্ছল, দুর্বল ব্যবসায়ীদের স্বাচ্ছন্দে উৎসব পালনের জন্য সার্বিক সহযোগিতা প্রদান করা।
৬. বিরোধ নিরসনঃ ব্যবসায়ীদের কোন সমস্যা কিংবা কোন বিরোধ দেখা দিলে দ্রুততার সাথে নিরপেক্ষভাবে ন্যায় বিচার নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আইনী সহায়তা প্রাপ্তির ব্যবস্থা করা।
৭. বিনোদন: প্রতিবছর ব্যবসায়ীদের মানসিক প্রশান্তি ও বিনোদনের জন্য যে কোন পর্যটন এলাকায় শিক্ষামূলক সফরের ব্যবস্থা করা।
৮. হিসাব-নিকাশঃ প্রতিবছর সাধারন সভা আহবান করে অডিট রিপোর্ট সম্পন্ন করে সকল ব্যবসায়ীদের সম্মুখে আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছতার সাথে উপস্থাপন করা।
৯. পরিচয়পত্রঃ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সম্মানীত ব্যবসায়ীদের পরিচয়পত্র প্রদান করা।
প্রতিবেদকের নাম 










