
মোঃ রেজাউল করিম,
ক্রাইম ইনভেস্টিগেটর,বাংলাদেশ:গতকাল গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন গাজীপুরের পুলিশের কমিশনার মোঃ নাজমুল করিম খান সাহেব।
আজ (৮ ফেব্রুয়ারি) রোজ শনিবার
বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।
তিনি উপস্থিত হয়ে – আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে, বলেন-গতকাল রাতে যে ঘটনা ঘটেছে,তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিতেছি।
এটা আমি/ আমার ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। হামলাকারী কাউকে ছাড়া হবে না। প্রতিটি হামলার জবাব দেওয়া হবে। যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন-আমি শুনেছি, আমার ওসি দুই ঘণ্টা পর আপনাদের ডাকে সাড়া দিয়েছেন। আমি এখানে দাঁড়িয়ে বললাম- তাকে সাসপেন্ড (বরখাস্ত) করব। আমি বলতে চাই, যারা এই ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করেছে, তাদের পুলিশে চাকরি করতে দেওয়া যাবে না- বলে তিনি জানান।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ইতিমধ্যে আমরা-১৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং আজ রাতে চিরুনি অভিযান চালানো হবে। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আওয়ামী ফ্যাসিবাদ দমন করার জন্য ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হবে,তিনি বলেন।
এ সময় পুলিশ কমিশনারের সঙ্গে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশের পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
অপরদিকে আজ সন্ধ্যার পর বৈষম্য ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে মোটরসাইকেলের দুর্বৃত্তরা এলোপাতাড়ি ভাবে গুলি সুরে পালিয়ে যায়। এ সময় মোবাশ্বের হোসেন নামক-এক ছাত্র গুলিবিদ্ধ হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ নয়ন দেওয়ান এর তথ্যমতে – এমন খবর পাওয়া যায়।
প্রতিবেদকের নাম 










