
মোঃ শিহাব উদ্দিন টোকন,
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর লালপুরে উপজেলাতে গলায় ওড়না পেঁচিয়ে ফারিয়া (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে এঘটনা ঘটে।
ফারিহা একই গ্রামের বাবুল হোসেনের মেয়ে ও লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী।
স্থানীয়রা জানায়, ফারিহা তার নানা মোহাম্মদ আলমের বাড়িতে থেকে পড়াশোনা করতো। নানির ওপর অভিমান করে ঘরে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার ফাঁস দিলে তাৎক্ষণিক পরিবারের লোকজন ফারিহাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
প্রতিবেদকের নাম 










