Dhaka ১২:৪২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নবীগঞ্জে সেফটি ট্যাংকির ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধাকে উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০৯ সময় দেখুন
print news

বাদল আহমেদ,বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ: নবীগঞ্জের সদরঘাট এলাকায় একটি নতুন সেফটি ট্যাংকির ভিতর থেকে রক্তাক্ত¦ অবস্থায় আব্দুল মুহিত (৫৩) নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা। গতকাল সোমবার ভোরে থ্রীপল নাইনে এ খবর পেয়ে দমকল বাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই লোককে উদ্ধার করে তার ভাইয়ের কাছে বুজিয়ে দেয়। পরে তাকে মুমুর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকা জনক বলে পরিবারের সুত্রে জানা গেছে।পরিবার সুত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিন কায়স্থগ্রামের মৃত সফিক মিয়ার ছেলে সিএনজি চালক আব্দুল মুহিত (৫৩) কে অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে ক্ষতবিক্ষত করে। তাদের এলোপাতাড়ি হামলায় জীবন বাচাঁতে গিয়ে দৌড়ে পাশের গ্রামের সদরঘাট দক্ষিন পাড়ার ইকবাল হোসেনের বাড়ীর নতুন নির্মিত সেফটি ট্যাংকিতে পড়ে যায়। এ সময় বিকট শব্দে ইকবাল হোসেন সহ আশপাশের লোকজন ছুটে আসেন। এ দৃশ্য দেখে আব্দুল মুহিতকে উদ্ধারের চেষ্টা করলে তিনি প্রশাসনের সাহায্য ব্যতিত ট্যাংকি থেকে উঠবেন না বলে জানান। পরে স্থানীয়রা তার পরিবারের লোকজনকে ও থ্রীপল নাইন নম্বারে কল দিয়ে প্রশাসনের সহযোগিতা চাইলে নবীগঞ্জের দমকল বাহিনী সোমবার ভোর ৬ টার দিকে ঘটনাস্থলে যায়। পরে দমকল বাহিনীর সদস্যরা ট্যাংকির ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় মুহিত’কে উদ্ধার করে তার পরিবারের লোকজনের কাছে সমঝিয়ে দেন। পরিবারের লোকজন মুমুর্ষ অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নবীগঞ্জ ফায়ারসার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে আমাদের টিম নিয়ে ঘটনাস্থলে পৌছে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেই। থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নবীগঞ্জে সেফটি ট্যাংকির ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধাকে উদ্ধার

আপডেটের সময়: ০৯:০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫