
মো. মাসুদ রানা,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: জানুয়ারি ২০২৫ এর পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ এএসআই(নি:) ও ওয়ারেন্ট তামিল কারী অফিসার হিসেবে জেলার প্রথম স্থান অর্জন করেছেন কলাপাড়া থানায় কর্মরত এএসআই মোঃ রাসেল খান। এসময় পটুয়াখালী জেলা পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভার অনুষ্ঠান শেষে সনদ ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
এ পুরস্কার পেয়ে এএসআই মো: রাসেল খান কলাপাড়া অফিসার ইনচার্জ জুয়েল ইসলাম এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এই কৃতিত্বের অবদানের পিছনে তার সহযোগিতা, সঠিক দিক নির্দেশনা আমার অনেক কাজে লেগেছে। তিনি আরো বলেন এই ধরনের পুরস্কার আমাদের পরবর্তী কর্মজীবনে মাইলফলক হিসেবে কাজ করবে এবং অন্যান্য অফিসারগণ আরো ভালো কাজ করার জন্য উৎসাহিত বোধ করবেন। ও তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে পরবর্তী সময়ে দেশ ও জাতির কল্যাণে আরো ভালো কিছু করতে পারেন।
প্রতিবেদকের নাম 










