Dhaka ০১:২৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বগুড়ার কাহালুতে বীরমুক্তিযোদ্ধা মরহুম আক্কাস আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৮০ সময় দেখুন
print news

মোঃ হারুন অর রশিদ,বগুড়া জেলা প্রতিনিধি: গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকার বাসায় বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি,,,,,,,,,, রাজিউন। আজ বৃহস্পতিবার বাদ জোহর মুরইল ইউনিয়নের কাটনাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে কাহালু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হাবীব মরহুমের কফিনে পুষ্পমাল্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এর পরপরই কাহালু থানা পুলিশের আয়োজনে থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মাহবুব হাসান এর নেতৃত্ব একদল পুলিশ সদস্য মুক্তিযোদ্ধা মরহুম আক্কাস আলীকে গার্ড অব অনার প্রদান করেন । এসময় বিহগলে করুণ সুর বাজানো হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক এসময় উপস্থিত ছিলেন। গার্ড অব অনার প্রদান শেষে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাও তায়েব আলী, উপজেলা জামায়াতের আমীর মাও আব্দুস শাহিদ খান, সেক্রেটারি শহিদুর রহমান সবুজ, মরহুমের ছোট ভাই কাহালু উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ইব্রাহিম আলী ধলু, মরহুমের ছেলে সাজ্জাতুল ইসলাম সাগর,নিশিন্দারা ফকির উদ্দিন কলেজের অধ্যক্ষ আব্দুল গফুর সহ বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসলমানগন শরিক হন। মরহুম আক্কাস আলী উপজেলার মুরইল ইউনিয়নের কাটনাহার
গ্রামের মৃত মগলা প্রামানিকের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে নানা দুরারোগ্য রোগে ভূগছিলেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বগুড়ার কাহালুতে বীরমুক্তিযোদ্ধা মরহুম আক্কাস আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আপডেটের সময়: ১০:১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫