
জুয়েল রানা,বিশেষ প্রতিনিধি,বালিয়াকান্দি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদরের বালিয়াকান্দি বাজার বণিক সমিতির নতুন কমিটি গঠন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলমের সভাপতিত্বে, নতুন কমিটির সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক এর সন্চালনায়, বালিয়াকান্দি কাঁচা বাজারের একটি সেট ঘরে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ, জামাল উদ্দিন, উপজেলা বি, এন, পি, সভাপতি গোলাম শওকত সিরাজ, সাবেক চেয়ারম্যান, মশিউল আজম (চুন্নু) আমীর জামায়াতে ইসলামী, মাও আব্দুল হাই জোয়ার্দার,খন্ডকার মনির আজম মুন্নু, উপজেলা বি, এন, পি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আসাদুজ্জামান মিয়া (আসাদ) সহ নবনির্বাচিত কমিটির সভাপতি ওসমান গনি মানিক
সা:সম্পাদক :জনাব আব্দুর রাজ্জাক
কোষাধ্যক্ষ :জনাব মো: জাকির হোসেন মিয়া
এসময় বক্তরা বক্তব্যে বলেন দীর্ঘদিন যাবত বালিয়াকান্দি বাজারে বণিক সমিতির কমিটি না থাকার কারণে বাজারে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এজন্য জরুরি ভাবে সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এসময় বালিয়াকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সহ সকল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 










