Dhaka ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

মেহেরপুর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মৃদুলের ১ বছর জেল, ৩ কোটি ৬০ লাখ টাকা জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০৯ সময় দেখুন
print news

মোহাম্মদ সান,মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই সরফোরাজ হোসেন মৃদুলকে চেক ডিজঅনার মামলায়১ বছরের কারাদণ্ড এবং ৩ কোটি ৬০ লাখ টাকা জরিমানা দিয়েছেন আদালত। রবিবার দুপুরে মেহেরপুর আদালতের যুগ্ম দায়রা জজ আদালতের রিচারক (২য়) কবির হোসেন এ রায় দেন।

মামলার বাদী দেবাশীষ বাগচি জানিয়েছেন, ২০১৪ সালে ফরহাদ হোসেন এমপি নির্বাচিত হওয়ার পর তিনি দেবাশীষ বাগচির সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্ব শুরু করেন। কিন্তু শরফোরাজ আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পর এক কোটি ৮০ লাখ টাকার চেক দিয়ে তাকে ব্যবসা থেকে সরিয়ে দেন। ওই চেক ব্যাংকে ডিজঅনার হলে মৃদুলের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়। পাল্টা মৃদুলও দেবাশীষের বিরুদ্ধে চেক চুরির মামলা করেন এবং পুলিশ দিয়ে হয়রানি করেন। প্রশাসনের লোকজন তার বাড়িতে পাঠিয়ে স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতন করেন। পরে তারা আত্মগোপন করেন। ৫ আগস্ট দেশে পরিস্থিতি পরিবর্তন হলে তারা ফিরে আসেন।

দেবাশীষ বাগচি জানিয়েছেন, আদালতের রায়ে তিনি খুশি এবং আশা করেন আদালতের মাধ্যমে দ্রুত পাওনা টাকা পাবেন।

মামলার বাদিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. খ.ম. ইমতিয়াজ বিন হারুন জুয়েল এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন এম এ মতিন।

উল্লেখ্য, সরফোরাজ হোসেন মৃদুল ২০১২ সালে মেহেরপুর শহরের মহিলা কলেজমোড় সংলগ্ন ‘ওষুধ বিপনী’ নামে একটি ফার্মেসিতে কর্মচারী ছিলেন। রেশনের দোকানে লাইনে দাঁড়িয়ে পণ্য নিতে দেখা যেত তাকে। তবে ২০১৪ সালে তার ভাই ফরহাদ হোসেন এমপি নির্বাচিত হওয়ার পর মৃদুলের ভাগ্য বদলে যায়। ২০১৫ সালে তিনি জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়কের পদ পান এবং তারপর থেকে তার জীবনযাত্রা পাল্টে যায়।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

মেহেরপুর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মৃদুলের ১ বছর জেল, ৩ কোটি ৬০ লাখ টাকা জরিমানা

আপডেটের সময়: ১০:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫