Dhaka ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৩৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৮৫ সময় দেখুন
print news

মো: আমানুজ্জামান (আমান),লালমনিরহাট: লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতির সময় গভীর রাতে ৫ জন ডাকাতকে লালমনিরহাট সদর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। আজ সোমবার বিকাল ৪ টায় আটক ডাকাতদের আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলো—লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চাপারহাট হররাম গ্রামের মোঃ আজগর আলী খাঁনের ছেলে মোঃ আব্দুল হামিদ খাঁন (৪৮), ঢাকা দক্ষিন কেরানীগঞ্জ গ্রামের মৃত সহিদ পাইকের ছেলে মোঃ লিটন (৪৫), মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী হাটু বালুগাঁও গ্রামের মোঃ বুদাই দেওয়ানের ছেলে মোঃ আয়নাল হক (৩৮), মুন্সিগঞ্জ জেলার লৌহজং গ্রামের মৃত মন্টু মিয়ার ছেলে মোঃ নয়ন সরকার গোপাল (৩৮) ও ঢাকা কেরানীগঞ্জ রুইতপুর, ধর্মসুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে মোঃ আমির হোসেন(৪৮)।
লালমনিরহাট সদর থানার (ওসি তদন্ত) বাদল কুমার মন্ডর জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ ফেব্রুয়ারী) গভীর রাতে ডাকাতির প্রস্তুতি কালে জেলা শহরের মিশনমোড়ের সীমান্ত আবাসিক হোটেল হতে তাদের আটক করা হয়েছে। এ সময় আটককৃতদের কাছে থেকে ধারালো চাপাতি, ৫টি সুতার মোটা রশি, কাঠের হাতল যুক্ত একটি চেইন, একটি চাকু, বড় কসটেপসহ ডাকাতিতে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃত ডাকাতের প্রধান আব্দুল হামিদের বিরুদ্ধে ৭টি ডাকাতি ও চুরির মামলা ছাড়াও প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়েরের পর সোমাবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

আপডেটের সময়: ০৭:৩৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫