
নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতা পৌর এলাকার চরগাও গ্রামের মুকিত মিয়া চৌধুরীর পুত্র পিংকু চৌধুরী হবিগঞ্জ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলা সূত্রে জানাযায়, নবীগঞ্জ শহরে ছাত্রলীগের গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত জাহিদুল ইসলাম রুবেল এর পিতা মোঃ হারুন মিয়া ২৪ জানুয়ারি ২৪ সালে বাদী হয়ে নাজিম চৌধুরীকে প্রধান আসামী করে ১২ জনের নাম উল্লেখ করে ও আরো৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামী দিয়ে মামলা দায়ের করেন। সোর্স তত্ত্বের ভিত্তিতে জানাযায়,নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়ে নাজিম চৌধুরী ও জাহিদুল ইসলাম রুবেল মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে উভয় গ্রুপের একাধিক সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। সর্বশেষ গত ১৮ জানুয়ারি ২০২৪ সনে বিকাল ৫টার দিকে নবীগঞ্জ শহরের মধ্যবাজারস্থ গোল্ডেন প্লাজার পিছনে চা স্টলে বসা অবস্থায় জাহিদুল ইসলাম রুবেলের উপর হামলার ঘটনা ঘটে। উল্লেখ্য, ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম রুবেলের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ১০দিন চিকিৎসাধীন থাকার পর রুবেলের অবস্থার উন্নতি না হওয়ায় (২৮ জানুয়ারি ২০২৪ সনে) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল বোর্ড বসিয়ে ছাত্রলীগ নেতা রুবেলকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে প্রেরণ করেন।
প্রতিবেদকের নাম 










