
মোঃ আয়াতুল্লাহ,কুষ্টিয়া জেলা প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া -৪ ( খোকসা – কুমারখালী) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী,কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কুমারখালী পৌর বিএনপির সাবেক সভাপতি, কুমারখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক, কুমারখালী পৌরসভা থেকে বার বার নির্বাচিত সাবেক সফল চারবারের পৌর মেয়র, আধুনিক কুমারখালী গড়ার কারিগর,আলহাজ্ব নূরুল ইসলাম আনছার প্রামানিক। কুমারখালী উপজেলা ও খোকসা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের থেকে জানা যায় নূরুল ইসলাম আনছার প্রামানিক একজন কর্মীবান্ধব নেতা বিগত দিনে ফ্যাসিষ্ট সরকারের আমলে হামলা মামলার শিকার হওয়া নেতা ও কর্মীদের পাশে সবসময় ছিলেন, এবং সকল আন্দোলনে তার নেতৃত্বে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে কুমারখালী খোকসার জনগণ।তার সুযোগ্যপুত্র কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক এ্যাডঃ জাকারিয়া আনছার মিলন এর নেতৃত্বে কুমারখালী উপজেলা যুবদল বিগত দিনে যতগুলো কমিটি হয়েছে তার মধ্যে সফল একটা কমিটি এবং যুব সমাজ তার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, সামাজিক,শিক্ষা, রাজনৈতিক, ধর্মীয় সকল কর্মসূচি তে তার অংশগ্রহণ আরো বেশী আশা জাগায় কুমারখালী খোকসা বাসিকে। ক্লিন কুমারখালী, গ্রীন কুমারখালী নামে একটা সামাজিক সংগঠন গড়ে তোলেন এবং একটা সুন্দর আবাসভূমি গড়ে তুলবেন খোকসা – কুমারখালী এই আশা ব্যাক্ত করেন। কুষ্টিয়া -৪ আসনে আরো মনোনয়ন প্রত্যাশী কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি। এবং নবগঠিত কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদি। তবে তৃণমূলের নেতা-কর্মীরা মনে করেন মনোনয়ন যুদ্ধে সৈয়দ মেহেদী আহমেদ রুমি এবং নূরুল ইসলাম আনছার প্রামানিক এর লড়াই হবে, কুষ্টিয়া -৪ আসন বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত তাই আগামী দিনে আবারো ধানের শীষের মনোনীত প্রার্থী কে বিজয়ী করে তার প্রমাণ দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মী ও ভোটার বৃন্দ প্রস্তুত, তবে তৃণমূলের দাবি একটাই কোনো হাইব্রিড কে জেনো মনোনয়ন না দেওয়া হয়, বিগত দিনে নেতা কর্মীদের নিয়ে রাজপথে ছিলো আন্দোলন সংগ্রাম করচে, ত্যাগী, এমন কাউকেই যেনো মনোনীত করা হয় তাহলে দল সুসংগঠিত হবে এবং হারানো এই আসন আবারো পূনরুদ্ধার হবে।
প্রতিবেদকের নাম 










