
মোঃ আয়াতুল্লাহ,কুষ্টিয়া জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমারখালী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে -কুমারখালীর বাসস্ট্যান্ড,এলঙ্গীপাড়া আবেদ মোড়, হল বাজার মোড়,ঝাউতলা মোড়,আগ্রাকুন্ডা, পাথড়বাড়ীয়া এলাকায় পথচারী সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন গণতন্ত্রের মা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মোঃ কুতুব উদ্দিন সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার দিকনির্দেশনায়, এবং কুষ্টিয়া -৪ ( খোকসা- কুমারখালী) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কুমারখালী পৌর বিএনপির সাবেক সভাপতি, কুমারখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক, কুমারখালী পৌর সভা থেকে বার বার নির্বাচিত সাবেক সফল চারবারের পৌর মেয়র, আধুনিক কুমারখালী গড়ার কারিগর, আলহাজ্ব নূরুল ইসলাম আনছার প্রামানিক এর সার্বিক সহযোগীতায়, কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কুমারখালী উপজেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি, কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক এ্যাডঃ জাকারিয়া আনছার মিলন এর সার্বিক তত্বাবধানে কুমারখালী শহরের বিভিন্ন জায়গায় সুবিধাবঞ্চিত পথচারীদের মাঝে (১০ মার্চ) সোমবার ইফতার বিতরণ করেন।
এ্যাডঃ জাকারিয়া আনছার মিলন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা ছিলো রমজান মাসে সকল সাধারণ মানুষের সাথে সকল নেতাকর্মীদের ইফতার আয়োজন করা। তারই অংশ হিসেবে নূরুল ইসলাম আনছার প্রামানিক এর নির্দেশনা ছিলো খোকসা- কুমারখালী প্রতিটা ইউনিয়নে রমজান মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা আমরা তারই অংশ হিসেবে আজকে কুমারখালী বিভিন্ন জায়গা ইফতার বিতরণ করলাম আমাদের এই ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকবে রমজানে।
সাক্ষাৎকারে এক পথচারী ইফতার সামগ্রী পেয়ে বলেন, কুমারখালী পৌরসভার সাবেক মেয়র নূরুল ইসলাম আনছার প্রামানিক একজন জনদরদী নেতা, তার মতো ভালো মানুষ জনপ্রতিনিধি হলে আমাদের মতো গরীব মানুষের ভাগ্য পরিবর্তন হবে তার জন্য দোয়া রইল।
প্রতিবেদকের নাম 










