Dhaka ১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

কোরআনের আইন চালু হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে -মাওলানা রফিকুল ইসলাম খান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ১৮৭ সময় দেখুন
print news

মো:সাদমান সাকিব,জেলা প্রতিনিধি,সিরাজগঞ্জ: কোরআনের আইন চালু হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘দেশে এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি, চুরি, ডাকাতি, হত্যা ও ধর্ষণ বন্ধ হয়নি। দুর্নীতি, টেন্ডারবাজিও বন্ধ হয়নি। নৈতিকতার অধঃপতনের কারণে দেশে আজ আট বছরের শিশু ধর্ষিত হচ্ছে।’

রোববার (১৬ মার্চ) বিকেলে উল্লাপাড়া কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া পৌরসভা ও সদর ইউনিয়ন শাখার উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতি মুক্ত তার প্রমাণ এ দেশের মানুষ বার বার পেয়েছে। জামায়াতের অধীনে তিনটি মন্ত্রণালয় ছিল তাতে এক টাকার দুর্নীতিও পাওয়া যায়নি। ৫ আগস্টের পরেও কোথাও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব করে নাই। দেশের জনগণের কাছে জামায়াত একটি আস্থার নাম। দলে দলে মানুষ জামায়াতের পতাকা তলে ঐক্য বদ্ধ হচ্ছে। আগামীর বাংলাদেশ হবে জামায়াতের বাংলাদেশ।’

উল্লাপাড়া পৌরসভা জামায়াতের আমির মো: আব্দুল করিমের সভাপতিত্বে সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো: রেজাউল করিমের সঞ্চালনায় রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য দেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সাবেক আমির ড. নজরুল ইসলাম, আব্দুস সামাদ মিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল ইসলাম, অফিস সেক্রেটারি মাওলানা আব্দুল বারী প্রমুখ।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

কোরআনের আইন চালু হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে -মাওলানা রফিকুল ইসলাম খান

আপডেটের সময়: ০৪:৪৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫