Dhaka ১১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

আগ্নেয়াস্ত্র উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

print news

মোঃ শিহাব উদ্দিন টোকন,নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে পারিবারিক কলহের জেরে ছাত্রদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার (১২ মার্চ) রাত ১১টায় লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বালিতিতা ইসলামপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে ও নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মেহেদী হাসান আরিফ এবং মাজদার রহমানের ছেলে সাকিব।

জানা যায়, বুধবার রাত ১১টায় লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের শহীদ মণ্ডলের ছেলে আলম মণ্ডলের (৫০) সঙ্গে তার স্ত্রী বেলী খাতুনের দীর্ঘদিন পারিবারিক সমস্যা চলছিল। পারিবারিক সমস্যা সমাধানের জন্য বেলী তার চাচাতো ভাই সাকিবকে (৩০) বাড়িতে ডাকলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আলমের বাড়ির লোকজন শাকিবকে মারপিট করে একটি ঘরে আটকে রাখে।

সাকিব মোবাইল ফোনে বিষয়টি মেহেদী হাসান আরিফকে জানালে ঘটনাস্থলে আরিফসহ দুজন আলমের বাড়িতে যায়। এ সময় আলমের লোকজন আরিফের ওপর হামলা চালায়। এতে আরিফ আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক আহত আরিফকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খবর পেয়ে যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে শাকিবকে আলমের বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৮ রাউন্ড গুলি ভর্তি একটি রিভলভার উদ্ধার করে যৌথ বাহিনী। পরে যৌথ বাহিনী লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মেহেদী হাসান আরিফকে রাতেই আটক করে।

লালপুর থানার ওসি নাজমুল হক কালবেলাকে জানান, এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

আগ্নেয়াস্ত্র উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

আপডেটের সময়: ০৯:৪২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫