
কুষ্টিয়া সংবাদদাতা: ১৯ মার্চ রোজ,বুধবার – ১৮ ই রমজান কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি দক্ষিণ পাড়া বায়তুল মামুর জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী পান্টি ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. আ ছ ম তরিকুল ইসলাম ( দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ- ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাজা আহাম্মেদ- সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া জেলা শাখা। বিশেষ অতিথি : মোঃ আফজাল হোসাইন – সাবেক ভাইস চেয়ারম্যান, কুমারখালী উপজেলা পরিষদ। নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা শাখা।এমপি নমিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া -৪ ( খোকসা – কুমারখালী ) আসন। বিশেষ অতিথি : মোঃ আফতাব উদ্দিন – আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা শাখা। সভাপতিত্ব করেন: হাফেজ মাওলানা সাইদুর রহমান ( আবু সাঈদ) আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী পান্টি ইউনিয়ন শাখা। ইফতার মাহফিলে উপজেলার সকল ইউনিয়নের নেতৃবৃন্দ ও পান্টি ইউনিয়ন এবং সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এভাবে মুক্ত পরিবেশে ইফতার মাহফিল আয়োজন করতে পাড়াই সকল নেতাকর্মীদের মধ্যে আনন্দ উৎফুল্ল লক্ষ্য করা যায়।
প্রতিবেদকের নাম 










