Dhaka ০৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১,আহত ১৫

print news

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাসেরহাট এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাইজ উদ্দিন (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। এ সময় এলাকায় কয়েকটি বাড়িঘরেও ভাঙচুর চালানো হয়েছে।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার বিকেলে বিএনপি নেতা ফারুক কবিরাজ ও কৃষক দল নেতা শামীম গাজী সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পাঠানো হয়েছে অতিরিক্ত পুলিশ।

সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করছেন শামীম গাজী ও ফারুক কবিরাজ ।

বিএনপি নেতাকর্মী ও পুলিশ জানায়, অনেক দিন ধরেই চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব শামীম গাজীর মধ্যে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুই পক্ষের মধ্যে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এসময় অন্তত ১৫ জন আহত হন।

পরে বিকেলে ফারুক কবিরাজের ভাই মেহেদী কবিরাজের নেতৃত্বে কয়েকজন শামীমের সমর্থক আবু খাঁ ও সাইজ উদ্দিনকে খাসেরহাট বাজারের নতুন ব্রিজের পাশ থেকে তুলে নিয়ে মারধর করে। তাদের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হন সাইজ। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, সংঘর্ষে গুরুত্ব আহত হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় বিএনপি কর্মী আবু খাঁ, নজরুল কবিরাজ, হানিফ দেওয়ান ও জসিম উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য যারা আহত হয়েছেন তাদের ভর্তি করা হয়েছে লক্ষ্মীপুর ও রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সালেহ আহমেদ বলেন, ‘নানা অভিযোগে গত ২১ ডিসেম্বর ২ নং চরবংশী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলসহ সকল অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত করা হয়। সোমবার উপজেলা কৃষকদলের সদস্য সচিব শামীম গাজী ও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুক কবিরাজের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাইজ উদ্দিন মারা যায়। আহত হয়েছে বেশ কয়েকজন। কয়েকটি বাড়িঘর ভাংচুরের খবরও শুনেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কমলাশীষ বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগে সাইজ উদ্দিন মারা যান। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১,আহত ১৫

আপডেটের সময়: ১০:৫৩:১০ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫