Dhaka ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মনিরামপুরের ঢাকুরিয়ায় বিক্ষোভ মিছিল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ১৫৭ সময় দেখুন
print news

রাজু কুমার দে: ফিলিস্তিনে গণহত্যা ও নৃশংসতার প্রতিবাদে যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে অবিলম্বে ইসরায়েলের হামলা বন্ধ করে আলআকসা মসজিদের মর্যাদা রক্ষার আহ্বান জানানো হয়। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ঢাকুরিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা শুধু একটি ভূখণ্ডের ওপর নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের প্রতি চরম অবমাননা। তারা বিশ্ব নেতৃবৃন্দকে এই মানবতাবিরোধী কর্মকাণ্ড বন্ধে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, মুসলিম বিশ্বের হৃদয় আলআকসা মসজিদ বর্তমানে ভয়াবহ আগ্রাসনের শিকার। এই পবিত্র ধর্মীয় স্থানে ইসরায়েলি বাহিনীর হামলা স্পষ্ট মানবতাবিরোধী অপরাধ। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর হস্তক্ষেপ ও দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি ঢাকুরিয়া বাজার প্রদক্ষিণ করে ঢাকুরিয়া প্রতাপকাটি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মনিরামপুরের ঢাকুরিয়ায় বিক্ষোভ মিছিল

আপডেটের সময়: ০৯:৫৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫