Dhaka ০৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বগুড়ার শাজাহানপুরে বিনা অনুমতিতে মাটি কাটা ও কৃষি জমি ভরাট,করার দায়ে ভ্রাম্যমানে ৫০ হাজার টাকা জরিমানা

print news

মোঃ হারুন অর রশিদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের খোদাবন্দবালা গ্রামে এক মোবাইল কোর্ট অভিযানে একজন ব্যক্তি বিনা অনুমতিতে মাটি কাটার ও কৃষি জমি ভরাটের দায়ে দণ্ডিত হয়েছেন।

বুধবার বিকেলে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব জান্নাতুল নাইম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), শাজাহানপুর, বগুড়া।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জনাব মোঃ তোজাম্মেল আলী মোল্লা (৭৫) কে অবৈধভাবে মাটি কাটার সময় হাতে নাতে আটক করা হয়। তিনি স্বীকার করেন যে, তিনি কোনো অনুমতি না নিয়েই কৃষি জমিতে ভরাট কাজ চালিয়ে যাচ্ছিলেন।

অভিযোগ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বেআইনি কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়।

অভিযানে শাজাহানপুর থানার পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বগুড়ার শাজাহানপুরে বিনা অনুমতিতে মাটি কাটা ও কৃষি জমি ভরাট,করার দায়ে ভ্রাম্যমানে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেটের সময়: ১০:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫