
মো. মাসুদ রানা (পটুয়াখালী) প্রতিনিধি: টানা কয়েকদিনের প্রচণ্ড গরম ও তীব্র দাবদাহের পরে উপকূলীয় জেলা পটুয়াখালীর পায়রা বন্দরসহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়ছে। সোমবার দুপুর বারোটায় কলাপাড়ায় ঘন্টাব্যাপী মুষলধারে ও ভোররাতে মির্জাগঞ্জ, দুমকি এবং রাঙ্গাবালীর বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। উপকূলীয় এলাকায় হঠাৎ বৃষ্টিতে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি নেমে এসেছে। অনেকেই একটু প্রশান্তির জন্য গাঁ ভিজিয়েছেন বৃষ্টিতে।
পটুয়াখালী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উপকূলীয় এলাকায় আগামী এক থেকে দুই দিন বিক্ষিপ্তভাবে আরো বৃষ্টিপাত হতে পারে। তবে ৫ দিন পর ফের তাপপ্রবাহ শুরু হতে পারে বলে জানা যায়।
প্রতিবেদকের নাম 










