Dhaka ০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

যশোরে চড়ক পূজায় খেজুর গাছ থেকে পড়ে সন্ন্যাসীর মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ১৯০ সময় দেখুন
print news

রাজু কুমার দেঃ যশোরের মনিরামপুরে চড়ক পূজার খেজুর গাছ থেকে পড়ে দেব প্রসাদ দেবু (৪২) নামে এক সন্ন্যাসীর মৃত্যু হয়েছে।

চড়ক পূজার জন্য গাছে উঠেছিল সন্ন্যাসী দেব প্রসাদ।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে মনিরামপুর উপজেলার তাহেরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেব প্রসাদ ওই গ্রামের অজিদ দাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাহেরপুর হাইস্কুলের পেছনে নিজ বাড়িতে চড়ক পূজার আয়োজন করে দেবুর পরিবার। পূজায় সন্ন্যাসী হিসেবে খেজুর গাছে উঠেছিলেন দেবু। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

দেবুর বন্ধু জানান, আহত অবস্থায় দেবুকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, দেবু প্রতিবছর চরক পূজায় সন্ন্যাসী থাতেন।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হুমায়ুন রশিদ বলেন, ‘গাছ থেকে পড়ে আহত অবস্থায় দেব প্রসাদকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে আমরা তাকে মৃত অবস্থায় পাই।’

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘খেজুর গাছ থেকে পড়ে একজন সন্ন্যাসীর মৃত্যুর খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ করেননি।’

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

যশোরে চড়ক পূজায় খেজুর গাছ থেকে পড়ে সন্ন্যাসীর মৃত্যু

আপডেটের সময়: ০৪:১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫